
নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ কর্তৃক পরিচালিত রয়েল ইকোনোমিক্স ক্লাবের ২০১৯-২০২০ সালের পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।সংগঠনটির “বার্ষিক সাধারণ সভা ২০২০ এ “নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইকোনোমিক্স ক্লাবের এডভাইসরী কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাইমিনুল ইসলাম।
নতুন কমিটির প্রেসিডেন্ট পদে অর্থনীতি ১১তম ব্যাচের শিক্ষার্থী সত্যজিৎ চক্রবর্তী এবং জেনারেল সেক্রেটারি পদে অর্থনীতি ১২তম ব্যাচের শিক্ষার্থী জয় ভৌমিক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাহি দে, ট্রেজারার মিথুন চন্দ্র দাস, এডমিনিস্ট্রেটিভ অপারেশনস সেক্রেটারি ওমর আকবর,পাবলিক রিলেশন সেক্রেটারি মো: মনির হোসেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেক্রেটারি তাহসিন তাবাসসুম আহমেদ, রিসার্চ সেক্রেটারি মো: শামীম ফরহাদ ও মেহনাজ বিনতে আলম,পাবলিকেশন এন্ড ডক্যুমেন্টেশন সেক্রেটারি মো: নুরুল ইসলাম, মার্কেটিং সেক্রেটারি মোমেনুল হক, ডিজিটাল কমিউনিকেশন সেক্রেটারি এস.এম রিসল আল ইশরাক, ইন্টার্নাল এফেয়ার্স সেক্রেটারি কামরুদ্দোজা সিফাত ও শ্রাবন্তী নাথ, ক্রিয়েটিভ এন্ড কারিকুলাম এফেয়ার্স সেক্রেটারি মো: রিদওয়ান সহ ১২ জন ডেপুটি সেক্রেটারি এবং সহযোগী সদস্য।
সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট জনাব মহিউদ্দিন খন্দকার সজীব তার বক্তব্যে বিগত এক বছরে সংঘটিত কার্যাবলি বর্ণনা করেন। পরবর্তীতে বিশেষ অতিথি এবং সংগঠনের সাবেক কমিটির সদস্যগণ সংগঠনটিতে নিজেদের যাত্রা এবং অভিজ্ঞতা তুলে করেন এবং নতুন কমিটি থেকে তাদের প্রত্যাশা ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশেষ অতিথির উপস্থিতিতে সাবেক কার্যনির্বাহী কমিটির সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং বর্তমান কার্যনির্বাহী কমিটিরহ সকল সদস্যের সংক্ষিপ্ত বক্তব্যে তাদের পরবর্তী কার্যক্রম এবং প্রতিশ্রুতিগুলো তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আ/রিফাত