নোবিপ্রবিতে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু
- প্রকাশের সয়ম :
সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
-
১৩৬
বার দেখা হয়েছে

নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে।
আজ সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় শহীদ মিনারের সামনে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
এসময় অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ , ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমী, শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, “স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী দেশের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যেতে হবে।”
এছাড়াও তিনি সবার সহযোগিতা কামনা করে বছর ব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে মুজিব বর্ষ উদযাপন করার কথা ব্যক্ত করেন।
আ/রিফাত
Please Share This Post in Your Social Media