বশেফমুবিপ্রবি সংবাদদাতা।। জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেফমুবিপ্রবি) বিজ্ঞান অনুষদের প্রথম ডিন ও গণিত বিভাগের অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। সোমবার(২০ জানুয়ারী, ২০২০) রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ডিন অফিসে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শাহজালাল ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এস এম ইউসূফ আলী। আর বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিউজ পেপার ও নিউজ পোর্টাল প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবিত হাসান (দৈনিক আমাদের বাংলাদেশ), মোঃ আল -ফাহাদ (দৈনিক অধিকার), মনজুরুল ইসলাম আকন্দ (দৈনিক ডোনেট বাংলাদেশ), মোকাররম হোসাইন (বার্তাবাজার), হৃদয় কুমার বিশ্বাস ( বিডিনিউজ আওয়ার২৪ডটকম),রিপন কুমার সানা (ভয়েসবিডি২৪ডটকম) প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী -নাজমুল ইসলাম,তাইফুল ইসলাম (পলাশ),ইফতেখার ইসলাম (তুষার),হাসান মাহমুদ লালন,মুস্তাফিজুর রহমান (সোহাগ), মেহরাব শাহরিয়ার, মুরাদ হাসান।