জবি সংবাদদাতা।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কর্তৃক রচনা ও ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতা করা হয়েছে। রচনার বিষয়: “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা’ এবং ভিডিও কনটেন্ট এর বিষয় মুক্তিযুদ্ধ অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
প্রতিযোগিতার নিয়মাবলীর মধ্যে রয়েছে,লেখা অবশই প্রমিত বাংলা বানানে হতে হবে,কোন তথ্য দিলে তার সূত্র উল্লেখ করতে হবে। রচনায় ইংরেজি বাক্য দিলে তার অনুবাদ করতে হবে,কোন লেখা কপি করা যাবে না এবং সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে হতে হবে এবং ভিডিওর ক্ষেত্রে ভিডিও কন্টেন্ট অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক হতে হবে,ভিডিও সর্বোচ্চ ৩ মিনিট হবে।
রচনা ও ভিডিও পাঠানোর শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি।রচনা অথবা ভিডিও পাঠানো যাবে
jnupressclub2014@gmail.com এই ঠিকানায় এবং যে কোন প্রয়োজনে:০১৭১৭১৭২৯৪২
আয়োজনের বিষয়টি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, প্রগতিশীলতার ধারক ও বাহক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব রচনা ও ভিডিও কনটেন্ট প্রতিযোগিতার অায়োজন করেছে। এমন একটি উদ্যোগের মাধ্যমে অামরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত ও করনীয় বিষয়ে জানতে পারব।
উল্লেখ্য যে,বাংলাদেশের যে কোন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।