ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
-
১৩৩
বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বেগুনবাড়ী এলাকায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও বিএনপি’র একই স্থানে জনসভা ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে দানারহাটে মাদ্রাসার ঈদগাহ মাঠে ২৩ জানুয়ারি দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও বিএনপির একই স্থানে সভা ডাকায় দুপুর দেড়টা থেকে রাত রার টা পর্যন্ত সেখানে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আওয়ামী লীগ ও বিএনপি সভা একই স্থানে ডাকায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Please Share This Post in Your Social Media