বাঁচতে চায় ইবি শিক্ষার্থী বদরুল: প্রয়োজন ১৫ লাখ টাকা!
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
-
১৫৪
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। বদরুল আমীন বেঞ্জু। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী। বাড়ি বগুড়ার সবুজবাগে। দুই ভাইবোনের মধ্যে বড় সে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা। তিনি পেশায় ড্রাইভার।
আকাশসম স্বপ্ন নিয়ে ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলো বদরুল। পড়াশোনা শেষ করে হাল ধরবে পরিবারের বলে মনস্থির করেছেন। চিকিৎসা করাবে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মা জাহানারা বেগমের। পড়াশোনার অর্থের যোগানদাতা বাবাকে আর বসতে দেবে না ড্রাইভারের সিটে। এরকম হাজারো স্বপ্ন ছিল হয়তো তার মনে। কিন্তু তার স্বপ্নগুলো হারাতে বসেছে মরণব্যাধি জিহ্বা ক্যান্সারের কারণে। বদরুল এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, জিহ্বা ক্যান্সারে আক্রান্ত হয়ে বদরুল বর্তমানে বগুড়ার ওলোকা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ইতোমধ্যে তার জিহ্বার অগ্রভাগ অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। অতি শীঘ্রই তার ক্ষতিগ্রস্থ জিহ্বা কেটে কৃত্রিম জিহ্বা স্থাপন করা জরুরী। এই উন্নত চিকিৎসার জন্য যত দ্রুতসম্ভব তাকে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেয়া প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এতে চিকিৎসা ব্যয় পড়বে প্রায় ১৫ লক্ষ টাকা। বদরুলের চিকিৎসার যোগান দেয়ার সামর্থ্য নেই তাঁর পরিবারের। । তাই তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার ও বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়ত বেঁচে ফিরবে এক মেধাবী প্রাণ।
বদরুল আমীন বেঞ্জুকে সাহায্য পাঠানোর ঠিকানা:
অগ্রণী ব্যাংক হিসাব নং: ০২০০০১৪৮৮২২০০
বিকাশ: ০১৭১৬-০৫৩৫৯৭, ০১৭১৬-৩৯৮৮৮০, ০১৬৭৫-৫২৭৬৬৬
Please Share This Post in Your Social Media