কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের মূল ফটক যেন মরণফাঁদ!
- প্রকাশের সয়ম :
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
-
১৬৫
বার দেখা হয়েছে

বায়োজীদ হোসেন।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত । প্রতিষ্ঠানটির মূল ফটক মহাসড়কের কোল ঘেষে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের পরিবহনের একমাত্র ব্যবহৃত সড়ক এর সংযোগ স্থল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্পিড ব্রেকার এবং সড়ক পারাপারের জন্যে নেই কোন ফুট ওভার ব্রীজ। ঝুঁকি নিয়েই জিরো পয়েন্ট দিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা,কর্মচারীদের পরিবহন ব্যবস্থা।
এর আগেএই সমস্যার কবলে পরে প্রাণ হাড়িয়েছিলো বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। সেসময় শিক্ষার্থীদের আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় প্রশাসন দ্রুত স্পীড ব্রেকার ও ফুট ওভার ব্রীজ নির্মান এর আশ্বাস দিলে আন্দোলন থেকে ফিরে আসে শিক্ষার্থীরা। দুর্ঘটনার পাঁচ বছর অতিবাহিত হলেও স্পীড ব্রেকার বা ওভার ব্রীজ দুটোর কোনটিই দৃশ্যমান নয়।
প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটছে সেখানে প্রাণহানির ঘটনা না ঘটলেও হতাহতের ঘটনা ঘটেছে।
বারবার আশ্বাসের পর আশ্বাস আসলেও কার্যকর ফলাফল দেখা যায়নি বলে জানিয়েছে একাধিক শিক্ষার্থী। রাতের পরিবেশে এই জায়গা হয়ে উঠে আরো ভয়ানক। মূল ফটকে নেই কোন আলোর ব্যবস্থা।পাশেই ফেলা হচ্ছে বর্জ সেই জায়গা ব্যবহৃত হচ্ছে টয়লেট হিসেবে। ফটক রক্ষণাবেক্ষণে নেই প্রশাসনের নজর। অরক্ষিত ও অনিরাপদ ভাবেই পরিবহন কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসান যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন- এই সমস্যাটিকে আমরাও সমস্যা হিসেবেই দেখছি। এটির সমাধানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনকে নিয়ে আমরা তৎপর আছি। আশা করি এই সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব হবে।
Please Share This Post in Your Social Media