রমজানের শুরুতেই কুষ্টিয়ায় ডাল, সবজি, মুরগী, মাছ ও সব ধরণের ফলের দাম বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সঠিক বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে সাধারণ ক্রেতারা।
কুষ্টিয়ায় সবধরণের ডালের দাম রমজানের আগে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কম ছিল। প্রথম রজমান থেকে এসব ডালের দাম হঠাৎ বৃদ্ধি পেয়ে এখন মশুরীর ডাল ১শ ১০ টাকা, মটরের ডাল ৬০ টাকা, ছোলার ডাল ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে সব ধরণের সবজির। আর ২শ ৮০ টাকার রুই মাছ এখন বিক্রি হচ্ছে ৪শ টাকায়।
রোজায় এবার ফলের দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
দ্রব্যমুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিন অভিযান চলবে। জানালেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট।























































