সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার মুক্তিপণের জন্য জিম্মি করে নির্যাতনের অভিযোগ,কোস্টগার্ডের অভিযানে বনের ভেতর পালাল দস্যুরা
দস্যুমুক্ত সুন্দরবন গড়তে বিশেষ অভিযান জোরদার
এস. এম. সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে আবারও বনদস্যুদের কবলে পড়েছেন জেলেরা। সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জেলেদের আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে দস্যুদের বিরুদ্ধে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের ফেলে বনের গভীরে পালিয়ে যায় দস্যুরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।