আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা, ঐতিহ্য, আধুনিক ঢাকা, যানজটমুক্ত, মশা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাকে প্রাধান্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে এ ইশতেহার উপস্থাপন শুরু করেন তিনি।
ইশরাকের ইশতেহার উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট’র নেতারা।