কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাবের যাত্রা শুরু!
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
-
১৮১
বার দেখা হয়েছে

জাকাইনবি সংবাদদাতা।। বৈশ্বিক সমস্যার জটিল এমন বিষয়গুলোর সমাধান করে শান্তির বার্তা প্রতিষ্ঠাতা করতে যাত্রা শুরু হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাবের। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সকাল ১১ টা সময় কেক কেটে ক্লাবটির উদ্বোধন ও কমিটি ঘোষণা করা হয়।
ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন সোহানুরর রহমান সোহান এবং সেক্রেটারি হিসেবে রয়েছেন প্রবীন হেনরী ত্রিপুরা।উক্ত ক্লাবের সাথে আরো সম্পৃক্ত রয়েছেন জাককানইবি’র কয়েকজন উদ্যোমী তরুন তরুনী।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান মোঃবাকীবিল্লাহ(সাকার মুস্তাফা),ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক কাজী সাইফুর রহমান রানা,স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ইবনুল হায়দার নাকিব, ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট হায়দার আলী খান রনি।
ক্লাবটির উপদেষ্টা প্যানেলে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ শেখ সুজন আলী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক কাজী সাইফুর রহমান রানা, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক কে. এম মাহমুদুল হক, স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইবনুল হায়দার নাকিব ও জাককানইবি ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অমিত হাসান রনি।
উল্লেখ, ক্লাবটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো কুটনৈতিক সম্পর্ক চর্চার একটি আদর্শ প্লাটফর্ম তৈরী করা যাতে করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্হিবিশ্বে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়।
Please Share This Post in Your Social Media