ভোলার চরমানিকায় ৫মিনিটে ঘরে বসে বৈদ্যুতিক লাইন পাচ্ছেন স্থানীয় জনগন
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
-
১৩৪
বার দেখা হয়েছে

চরফ্যাসন সংবাদদাতা।। ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের উত্তর চরমানিকা ১নং ও ৫নং ওয়ার্ডে চলছে স্পট মিটারের কার্যক্রম। আলোর ফেরিওয়ালা’ স্লোগান নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বৈদ্যুতিক মিটার পৌঁছে দেওয়ার কাজ করছেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। লাইন চাওয়ার এক মিনিটের মধ্যেই বৈদ্যুতিক লাইনসহ মিটার মিলছে।
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির- চরফ্যাসন জোনাল অফিসের উদ্যোগে মঙ্গলবার (২৮জানুয়ারি) সকাল ১০টা হইতে এ কার্যক্রম শুরু করেন। ইতোমধ্যে এ উপজেলার প্রায় ৩০ হাজার পরিবার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।দক্ষিণ আইচা থানার চর মানিকা উনিয়নের উত্তর চরমানিকা গ্রামে স্পট মিটারের কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন।
ওয়ারিং ইন্সপেক্টর আবদুস সালাম, নাম অজানা ৩জন লাইনম্যান ও স্থানীয় জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাংবাদিক তৈয়বুর রহমান (তুহিন),এসময় আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন
Please Share This Post in Your Social Media