নোবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
-
১৪৩
বার দেখা হয়েছে

নোবিপ্রবি সংবাদদাতা।। যথাযাগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে ‘বাণী অর্চনা-১৪২৬’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
শিক্ষা বিভাগের সহযাগী অধ্যাপক ও পূজা উদযাপন কমিটির আহবায়ক বিপ্লব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আবদুল মালক উকিল হলের প্রভাস্ট ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমি, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভাস্ট ড. মো.আনিসুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media