ভোলার চর মানিকায় কোস্টগার্ডের অভিযানে ৩০ মন জাটকা জব্দ
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
-
২১২
বার দেখা হয়েছে

চরফ্যাশন সংবাদদাতা।। জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে উপজেলার মৎস্য অফিসার মারুফ হোসেন মিনারের নির্দেশে ষ্টেশন কমান্ডার লেপ্টেন কমান্ডার মেহেদি হাসান এল (বি এন)এর নেতৃত্বে বাংলাদেশ কোষ্টগার্ড আউটপোস্ট চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন(৩০জানুয়ারি) বৃহস্পতিবার
সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত তেতুলিয়া নদীর পাঙ্গাশা, চর কলমি,পাতার চর ,ভাষান চর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ লাখ মিটার কারেন্ট জাল ১টি ট্রলারসহ ৩০ মন জাটকা ইলিশ মাছ আটক করেছেন।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত ২ লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।এবং জাটকা মাছ গুলো,চর কচ্ছপিয়া কোস্ট গার্ড অফিসের সামনে ১০ টি এতিম খানা,মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন।এই সময় সাগরের বিভিন্ন প্রজাতির ৫ মন মাছ ১৫ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফোরকান এসময় উপস্থিত ছিলেন।
এবং ট্রলারটি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media