আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) উত্তরা আইইএস কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এমনটাই তিনি বলেন।
কম ভোটার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের নূরুল হুদা বলেন, ভোটার উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব প্রার্থীদের। সুষ্ঠু টরিবেশে ভোট হচ্ছে জানিয়ে সিইসি বলেন, সব প্রার্থীর কাছে অনুরোধ করবো তারা যেন কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করে।