
জবি সংবাদদাত।। রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। নানান সংকট ও সমস্যার মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে দেশের একমাত্র এ অনাবাসিক বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং প্রশাসনের আগ্রহে বৃদ্ধি পাচ্ছে বিশ্ববিদ্যলয়টির ভাবমূতি। তবে অনেক চড়াই-উত্তরাইয়ের মধ্য দিয়ে জীবন পার করেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ক্যাম্পাসে প্রবেশ এবং বের হতেও বিপাকে পড়তে হয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের । সারাক্ষন জ্যাম লেগেই থাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ।
এদিকে জরুরি ফটকে প্রবেশ ও বের হওয়ার জন্য নানান বাধার সম্মখীন হয়। ফটকের পাশেই ৮ টি বাসের কাউন্টার। এই কাউন্টারগুলোতে সর্বদা ভিড় থাকে। ফলে ক্যাম্পাসে প্রবেশ ও রেব হতে বাধার মুখে পড়তে হয়। এই অবস্থা দেখেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ। এই সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে ব্যর্থ প্রশাসন ।
সরেজমিনে দেখা যায়, কলা ভবনদিয়ে প্রবেশ ও বের হওয়ার ফটকের(জরুরি ফটক) সামনে দাড়িয়ে সারি সারি বাসের লাইন । ফুটপাতে বাসের কাউন্টার। সবসময় যাতায়াত করছে পথচারীরা। অনেক যাত্রী টিকেট কাটার জন্য ভিড় জমাচ্ছেন। কেউ আবার অপেক্ষা করতেছেন। এই বাসগুলার মধ্যে অন্যতম তানজিল,বিহঙ্গ,সাভার পরিবহন,ভিক্টর ক্লাসিক,৮ নাম্বার,আজমেরী গ্লোরী এবং জুরাইন,যাত্রাবারী,ডেমরা যাওয়ার জন্য লেগুনা এই ফটকের সামনের রাস্তায় চলাচল করে।
গুলিস্থাগামী টমটমও এইখানে এসে যাত্রি উঠা-নামা করায়। তাছাড়া এই গেটের সামনে বিভিন্ন ধরনের দোকান,যেমন:মাস্ক বা রুমালের দোকান,চানাভুটের দোকান,কমলা বা আনাড়ের দোকান বসে। বাসের যাত্রীদের চাপ সর্বদা থাকায় ঠেলা-ধাক্কা দিয়েই প্রবেশ করতে হয় শিক্ষার্থীদের । জানা যায়,বিশ্ববিদ্যালয় ক্লাস চলাকালীন সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত এটি খোলা থাকলেও বেশিরভাগ সময় এটি বন্ধ থাকে। এতে শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই।
বিশ্ববিদ্যলেয়ের এক শিক্ষক জানান, কলা অনুষদের ফটকে দিয়ে যাতায়াতের সময় কাউন্টারগুলো চলাচলের সময় অনেক সমস্যা করে । সেখানে বাসগুলো থাকায় জ্যাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ইসলামপুর পর্যন্ত বিশাল জ্যাম পরে। এখান থেকে এই কাউন্টাগুলো সরোনো হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেমন নিশ্চিত হবে তেমনি শিক্ষার্থীদের বিপাকে পড়তে হবে না ।
এই সমস্যার ব্যাপারে লোক প্রশাসন বিভাগের ম্যাথিয়াস বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সারি সারি গাড়ি দাড়িয়ে থাকলে সবার খারাপ লাগে। এভাবে বিশ্ববিদ্যালয় পরিবেশ নষ্ট হয়। যাতায়াত করতে সামনে গেট দিয়ে সবসময় ঠেলা ধাক্কা করে প্রবেশ করতে হয়।প্রশাসনের এদিকে নজর দেওয়া দরকার।
এবিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন,এইস্থানে বাস কাউন্টারের পারমিট নেই,তাদের স্থান রায়সাহেব বাজার মোড় পর্যন্ত,আগে এইসব বাস রায়সাহেব বাজার হয়ে চলাফেরা করত,কিন্ত এখন তারা এসব নিয়ম মানছেনা।