চরফ্যাশন সংবাদদাতা।। চরফ্যাশন উপজেলার উপকূলীয় বিচ্ছিন্ন চরাঞ্চলের ২ লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবা দ্রæত পৌছিয়ে দেওয়ার জন্য চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো নৌ এ্যম্বুলেন্স। উপজেলার মুমূর্ষ রোগীদের উন্নত স্বাস্থ্যসেবার ব্যাবস্থাসহ গর্ভবতী মহিলাদের দ্রুত উপজেলা সদরে স্থানান্তর ও উত্তাল মেঘনা নদী পাড়ি দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নৌ এ্যাম্বুলেন্সটি গতকাল বেতুয়া লঞ্চঘাটে উদ্বোধন করেন স্থানিয় সংসদ সদস্য আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপি।
নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন পুর্বে এমপি জ্যাকব নদী ভাঙ্গন রোধ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন। নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে জ্যাকব বলেন, বর্তমান আ’লীগ সরকার স্বাস্থ্য সেবা জনগনের মাঝে দ্রুত পৌছানোর জন্য উপকুলীয় অঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নৌ অ্যাম্বুলেন্স চালু করার কার্যক্রম শুরু করেছেন। তারই ধারাবাহিকায় চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নৌ অ্যাম্বুলেন্স যুক্ত হলো।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বলেন, গুরুতর অসুস্থ্য রোগীদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চরাঞ্চল থেকে কিংবা উপজেলা শহরে (আনা নেওয়ার জন্য) উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে নৌ এ্যাম্বুল্যান্সটি স্বাস্থ্য সেবা আরেক ধাপ এগিয়ে দিবে। এসময় উপজেলা আওয়ামিলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।