বশেফমুবিপ্রবি সংবাদদাতা।। ‘মুজিববর্ষ’ উপলক্ষে মেলান্দহ জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে জেলা শহরের দেওয়ানপাড়ায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ‘মুজিবর্ষে’র ক্ষণগণনার (কাউন্টডাউন) ঘড়ি স্থাপন করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০-২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় অবদান তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা বছরব্যাপী নানা আয়োজন করেছি।