খুলনায় ফারইষ্ট লাইফের ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
-
১৩৮
বার দেখা হয়েছে

খুলনা সংবাদদাতা।। ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের খুলনা মহিলা জোনের উদ্যোগে ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সোনাডাঙ্গাস্থ খুলনা বিভাগীয় অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কোম্পানীর জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা বিভাগীয় ইনচার্জ (সাবী) মোঃ আব্দুর রশিদ। খুলনা মহিলা জোনাল ইনচার্জ(সাবী) নার্গিস পারভীন এর সভাপতিত্বে ও রিজিওনাল কো অর্ডিনেটর (সাবী) সাংবাদিক তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সার্ভিস সেন্টার ইনচার্জ (সাবী) মোহাম্মদ আব্দুল মান্নান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাঞ্চ কো অর্ডিনেটর ও খুলনা পৌর অফিসের ইনচার্জ (সাবী)শিমুল কুমার দত্ত, রূপসা সাংগঠনিক অফিসের ইনচার্জ (সাবী)নূরজাহান আক্তার প্রমূখ। অনুষ্ঠানে খুলনা মহিলা জোনের বিভিন্ন কর্মী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media