আমাদেরবাংলাদেশ ডেস্ক।। অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেটে চারবারের বিজয়ী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই জয় মুজিববর্ষে বাংলাদেশের জন্য সেরা উপহার।
আজ (সোমবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব বলেন শেখ হাসিনা।
এ সময় বাংলাদেশ দলকে গণসংবর্ধণা দেয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। এর আগে বৈঠকের শুরুতেই বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ ক্রিকেট দলের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।