রাণীশংকৈলে বাজার ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
-
১২৯
বার দেখা হয়েছে

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১০ ফেব্রুয়ারি সোমবার কাতিহার ও মীরডাঙ্গী বাজারে ৬ টি দোকানে বাজার অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৮ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ঠাকুরগাঁও, অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ শাদী।
মেয়াদোত্তীর্ণ পণ্য, খাদ্যে কেমিক্যাল মিশানো, ও আয়োডিনবিহীন খোলা লবণ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং জব্দকৃত পণ্য ও মালামাল তাৎক্ষণিক ধ্বংস করেন। কাতিহার বাজারে চারু হোটেলে ২ হাজার, ভাই-বোন হোটেল ২ হাজার, ভাই ভাই মুদি দোকানে ৫ হাজার, হৃদয় টেডার্সে ৫ হাজার এবং মীরডাঙ্গী বাজারে আজগর মুদি দোকানে ২ হাজার ও সাইদুল মুদি দোকানে ২ হাজারসহ ৬ টি দোকানে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর সারওয়ার হোসেন, সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর জাহেদুল ইসলাম ও থানা পুলিশ।
Please Share This Post in Your Social Media