শরীয়তপুর ভেদরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড।
- প্রকাশের সয়ম :
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
-
১২৮
বার দেখা হয়েছে

শরীয়তপুর সংবাদদাতা।। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডি.এম খালি ইউনিয়নের চরচান্দা বাজারে এক কাঠের সোমিলে অগ্নিকান্ড ঘটে।
১১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ১টা দিকে ছুনু ঢালীর দোকানের পাশে খলিল মুন্সির কাঠের সোমিলে আগুন লাগে।
দীর্ঘ ১ঘন্টা প্রচেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কোনো কারণ জানা না থাকলেও এলাকাবাসীর সন্দেহ কেহ জলন্ত সিগারেট সোমিলে রাখা ভুষিতে ফেলার কারণে আগুনের সুত্রপাত ঘটে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।
সোমিল মালিক খলিল মুন্সি জানায়, অগ্নিকান্ডের কারণে আমার অনকে ক্ষতি হয়েছে, আমার মেশিনারিসহ সকল কিছু পুড়ে গেছে।।
Please Share This Post in Your Social Media