ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ যুবারা।গত রবিবার রাতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বৃষ্টি আইনে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় আকবর আলীর দল। দারুণ এ জয়ে কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে জনপ্রিয় ধারাভাষ্যকার ও কোচদের প্রশংসায় ভাসছেন টাইগার যুবারা। উচ্ছাসে মেতেছেন ক্রিকেট ভক্তরাও।
বুধবার দুপুর থেকে বিমানবন্দরের রান্তার দু সারিতে জমায়েত হতে শুরু করেন ক্রিকেট ভক্তরা । উদ্দেশ্য অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেট সদস্যদের বরন করে নেওয়া ।