নিজস্ব সংবাদদাতা।। ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তার পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও তার একান্ত সচিব আবুল কালাম আজাদ।
সাঈদ খোকনসহ মোট তিন জন দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আসেন। সাঈদ খোকনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার এপিএস আবুল কালাম আজাদ ও বংশাল থানা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন সবুজ।
আরওঃ শূন্য উপ-নির্বাচনঃ দু’দলের মোট মনোনয়ন প্রার্থী ৫২
এ সময় নিচতলার ভেতরের বৈঠক রুমে বসেছিলেন সাঈদ খোকন। তবে বের হয়ে যাওয়ার সময় তার সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আগে কথা বলবেন।
সব মিলিয়ে ঢাকা-১০ আসনে এখন পর্যন্ত ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঢাকা-১০ আসনে ১০ জন, চট্টগ্রামে মেয়র পদে ২০ জন, বাগেরহাটে ১১ জন ও গাইবান্ধায় ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম নিলেন অন্য যারা মেজর ইয়াদ আলী ফকির, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান ও কাজী মোর্শেদ হোসেন কামাল।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গত ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।