নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ার বাইপাইলে ছিনতাইয়ের শিকার হয়েছে দৈনিক দেশ রুপান্তেরের আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন খোকা চৌধুরী।
শনিবার গভীররাতে আশুলিয়ার বাইপাইলের বাগবাড়ীতে এ ছিনতাইয়ের শিকার হন তিনি।
সাংবাদিক খোকা চৌধুরির জানান, শনিবার গভীর রাতে তার ইটালি প্রবাসী চাচাত ভাই কামাল উদ্দিন চৌধুরীকে নিজ বাসায় নিয়ে যাওয়ার সময় উত্তর গাজীরচটে ৪-৫ জনের একদল ছিনতাইকারী ছ’রি হাতে তাদের রিকশার সামনে পথ রোধ করে তার সাথে থাকা একটি মোবাইল ফোন এবং তার ব্যবহৃত ব্যাংকের কার্ড জোর করে ছিনিয়ে নিয়ে যায়।
খোকা চৌধুরি আরও জানান, এসময় তার ভাইয়ের সাথে থাকা নগদ অর্থ এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
ছিনতাইয়ের বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক শেখ রিজাউল হক দিপু জানান, ছিনতাইয়ের ঘটনায় তিনি শুনেছেন এবং এ বিষয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।