আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারিগরিতে উচ্চ দক্ষতার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে চাকরি আশায় বসে থাকলে চলবে না। উচ্চশিক্ষা ও কারিগরিসহ এ খাতের উন্নয়নে বরাদ্দ আরো বাড়ানো হবে।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ষষ্ঠ বৈঠকে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, চাকরির পাশাপাশি তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে সরকারি বৃত্তির তালিকাও হালনাগাদ করতে হবে।
এছাড়া এমফিল ও পিএইচডি গবেষণায় আগের পাঁচ কোটির সাথে নতুন করে আরো পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
নতুন প্রজন্মকে চাকরির জন্য সময় নষ্ট না করে উদ্যোক্তা হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।