জাহাঙ্গীর আলম রাজু।। যশোর ৬ কেশবপুর সংসদ সদস্য উপনির্বাচনে নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের সংসদ সদস্য পদপ্রাথী জনাব শাহীন চাকলাদার নির্বাচিত হওয়ায় বিরাজ করছে উৎসবের আমেজ।
যশোর-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগে শাহীন চাকলাদার ছাড়াও এই আসনের মনোনয়ন দৌঁড়ে সাবেক সংসদ সদস্য এএসএইচকে সাদেক ও ইসমাত আরা সাদেকের মেয়ে নওরিন সাদেক, চলচ্চিত্র নায়িকা শাবানার স্বামী ওয়াহিদ সাদিক, স্থানীয় নেতা এইচএম আমির হোসেনসহ বেশ কয়েকজন শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন।
মূলত ইসমাত আরা সাদেকের মৃত্যুর পর এ আসনটি শূন্য ঘোষনা করা হয়। এরপর সকল প্রার্থীই ক্ষমতাসীন আওয়ামীলগের মনোনয়ন পাওয়ার জন্য সাধ্যমত চেষ্টা চালিয়েছিল। গত শনিবার আওয়ামীলীগের কেন্দ্রীয় সিধান্ত অনুযায়ী মনোনয়টি চুড়ান্ত ঘোষনা করা হয়। সভায় সভাপতিত্ব করেছিলেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা
সভায় উপ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন, ঢাকা-১০ আসনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বগুড়া-১ আসনে আওয়ামী লীগ থেকে টানা তিনবার এমপি প্রয়াত আবদুল মান্নানের স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহদারা মান্নান, যশোর-৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার মনোনয়ন পেয়েছিল।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনে নৌকার হয়ে লড়তে মনোনয়ন পেয়েছেন ডা. রেজাউল করিম চৌধুরী।