ক্যাম্পাস ডেস্ক।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এ সম্প্রতি র্যাগিং ইস্যু নিয়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ দিলে র্যাগিং বিরোধী কমিটির তদন্ত নিয়ে প্রশ্ন, বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়ে রবিবার (১৬.০২.২০২০) সকাল ১০ টা থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলনে নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ আগামী ২৪ ঘণ্টার মাঝে তুলে না নিলে তারা প্রশাসনিক ভবনে আমরণ অনশনে বসবে।
আন্দোলন চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সেক্রেটারি রাকিবুল হাসান রাকিব বক্তব্য দেয়। তার নেতৃত্বে তিন বিভাগ থেকে ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে র্যাগিং বিরোধী কমিটির সাথে প্রশাসনিক ভবনে আলোচনায় বসে। দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টা আলোচনা শেষে র্যাগিং বিরোধী কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শেখ সুজন আলী, প্রক্টর ড.উজ্জ্বল কুমার প্রধানের উপস্থিতিতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি রাকিবুল হাসান রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা হয়েছে। আগামী সাত দিনের মাঝে অর্থ্যাৎ আগামী শনিবারের মধ্যে জরুরি সিন্ডিকেট মিটিং এর আহবান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট মিটিং আগামী রবিবারের মধ্যে যেকোদিন বসতে পারে। সিন্ডিকেট মিটিং এ ফলাফল সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান জানান, বহিষ্কারের আদেশপ্রাপ্ত হওয়া শিক্ষার্থীরা ক্ষমা প্রর্থনা করে সিন্ডিকেট মিটিং এর সভাপতি বরাবর আবেদন করেছে। এর প্রেক্ষিতে আগামী শনিবারের মধ্যে সিন্ডিকেট মিটিং বসবে বলে জানান তিনি।
উল্লেখ্য যে, সম্প্রতি র্যাগিং এর ঘটনায় ভিকটিমদের অভিযোগের প্রেক্ষিতে পৃথক পৃথক দুটি ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করা হয়।
পরে ঘটনার আলোকে র্যাগিং বিরোধী কমিটি গঠন করা হয়। র্যাগিং বিরোধী কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড কর্তৃক থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী ফারহানা রহমান লিয়োনাকে র্যাগিং এর দায়ে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী তোয়াবা নুশরাত মিম ও শায়রা তাসনিম আনিকা ও চারুকলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা পারভিন কে সাময়িক বহিষ্কার করা হয়।
পরে উপাচার্যের নির্দেশে এক জরুরি সিন্ডিকেট মিটিং এর ডাক দেয়া হয়। গত বৃহস্পতিবার (১৩.০২.২০২০) সিন্ডিকেট মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোয়াবা নুশরাত মীম ও একই বিভাগের শায়রা তাসনিম আনিকা কে এক শিক্ষাবর্ষের (২সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয় ও মৌমিতা পারভিন মে মুচলেকা দিয়ে সতর্ক করা হয়। র্যাগিয়ের অপর ঘটনায় স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জাকির হোসেন কে তিন শিক্ষাবর্ষের জন্য, একই বিভাগের তানবীরুল ইসলাম কে দুই শিক্ষাবর্ষের জন্য এবং ইইই বিভাগের মেহেদী হাসান কে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়।