আজ মঙ্গলবার সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুপুর ১টায় এই জিজ্ঞাসাবাদ শেষ হয়।
তার বিরুদ্ধে জি.কে শামীমসহ বিভিন্ন ব্যাক্তির সাথে অবৈধ প্রক্রিয়ায় সরকারি অর্থ আত্বসাত, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকান্ডের মাধ্যমে শতশত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ রয়েছে।
এর আগে গত ২৪শে অক্টোবর দুদক থেকে পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে রতনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়।























































