আ জ ম নাছির বলেন, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার পরও বঙ্গবন্ধুর খুনিদের পরিবারের সদস্যদের সাথে জড়িয়ে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। এ সময় তিনি বলেন, নতুন করে পরীক্ষা দেয়ার কিছু নেই। আমি আওয়ামী লীগের রাজনীতিকে ইবাদত হিসেবে নিয়েছি। জীবনের ঝুঁকি নিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর প্রতিবাদ করেছি। স্বৈরাচারবিরোধী আন্দোলন, চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান শিবিরমুক্ত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি। কিন্তু রাজনীতি করতে গিয়ে আলোচনা-সমালোচনার শিকার হয়েছি।
তিনি বলেন, বিশ্বাস করেন, মেয়র পদ না পেয়ে আমি কোনোভাবে হতাশ, বিক্ষুব্ধ বা নিরাশ হইনি। তবে একটি বিষয় আমাকে কষ্ট দিয়েছে। যে সংগঠনের জন্য জীবন-যৌবন দিয়েছি, তারাই আমাকে বঙ্গবন্ধুর খুনির দোসর বানাতে উঠেপড়ে লেগেছে।
মেয়র পদ বড় নয় উল্লেখ করে আ জ ম নাছির বলেন, কেউ যদি এসে বলতো মেয়র পদ ছেড়ে দেও, তাহলে তিনি ছেড়ে দিতেন। এ সময় চট্টগ্রাম সিটির উন্নয়নে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে নেতাকর্মীদের কাজ করার নির্দেশও দেন আ জ ম নাছির।
মেয়রের পাশাপাশি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আ জ ম নাছির উদ্দীন। তবে এবার তিনি মেয়র হিসেবে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পাননি।























































