নিজস্ব প্রতিবেদক।। একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক গৌরব, আত্মত্যাগ ও চেতনার নাম। মহান একুশে ফেব্রুয়ারির বেদনা, স্মৃতি, আনন্দ ও মহিমা আমাদের জাতীয় চেতনার সঙ্গে জড়িয়ে আছে। এ চেতনা আমাদের ভাষা আন্দোলনের চেতনা।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভোরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন – মোঃ আল -ফাহাদ, সাবিত হাসান, হৃদয় কুমার বিশ্বাস, রিপন কুমার সানা, মনজুরুল ইসলাম আকন্দ, মোকাররম হোসাইন,নাজমুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মশিউর আল মামুন, কাওসার আহমেদ সুকর্ণ, তাসলিমা আহমেদ কুয়াশা, মাসরুকা ইসরাত যেবা প্রমুখ ।