নিজস্ব প্রতিবেদক।। চীনে ছড়িয়ে পড়া সংক্রামক করোনা ভাইরাসে সংযুক্ত আরব-আমিরাতের নিযুক্ত এক বাংলাদেশী (৩৯) আক্রান্ত হয়েছে।
সংযুক্ত আরব-আমিরাতের বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির এ কথা জানিয়েছে।
আমিরাত নিউজ জানায়, শুক্রবার ওই বাংলাদেশি ছাড়াও দেশটিতে ফিলিপাইনের এক নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দুজনের অবস্থা স্থিতিশীল। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ বাংলাদেশি। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পররাস্ট্রমন্ত্রী।