আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ক্যামেরুন, মেস্কিকো, ত্রিনিদাদ ও টোবাগো মিশন এবং জাতিসংঘ সচিবালয় ও ইউনেস্কোর নিউইয়র্ক অফিসের যৌথ উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপ ও সভার আয়োজন করা হয়। সভা থেকে ভাষার শক্তিকে কাজে লাগিয়ে সংঘাত, অসহিষ্ণুতা ও সামাজিক উদ্বেগ মোকাবিলা করার আহ্বান জানানো হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতিসংঘে বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।