আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সমন্বিত ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
সোমবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগের নিয়মেই অনুষ্ঠিত হবে ঢাবির ভর্তি পরীক্ষা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।