আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পিলখানা হত্যাকান্ডে ১১ তম বছর আজ। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তারিখে পিলখানা নৃসংশ হত্যাকাণ্ডের শিকার হন সেনা সদস্যদেরা। এ দিনটিকে স্মরণ করেছে পুরো দেশবাসী।
মঙ্গলবার দিনের শুরুতে সকালে বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানিয়েছেন পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের স্বজনরা। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।