কক্সবাজার সংবাদদাতা।। কক্সবাজারের টেকনাফে জাদিমরা পাহাড়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সাথে বন্দুকযুদ্ধে ৭ রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।
সোমবার ভোরে র্যাবের সাথে এ বন্দুকযুদ্ধ সাত রোহিঙ্গা সদস্যের মৃত্যু হয়। এ পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
র্যঅব জানায়, কুখ্যাত ডাকাত জকি জাদিমরা পাহাড়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। এসময় তারা র্যঅবকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা জবাবে সাত রোহিঙ্গা ডাকাতের মৃত্যু হয়।