আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাকের আলী (২২) এবং আব্দুল হান্নান (৩০) নামের দু’জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় ১টার দিকে চলন্ত গাড়ির চাকা খুলে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও দেখুনঃ মাটিরাঙ্গায় সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৫ জনের মৃত্যু
নিহত দু’জনই মৌলভিবাজারের বাসিন্দা। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামে জাকের আলী এবং আব্দুল হান্নানের বাড়ি জুড়ি উপজেলায়। তারা দুজনেই শ্রমিক ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন।