নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকায় মো. মনসুর আলী (২৮) ও মো. হেললাল উদ্দিন (৩৫) নামের দুজন ব্যাবসায়ীকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটকৃতরা আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মনসুর রহমান ও মো. কদম আলীর ছেলে। তারা উত্তয়ই সেখানকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আশুলিয়ার পলাশবাড়ী থেকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ পলাশবাড়ীতে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিলেন।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই মাহবুব আমাদেরবাংলাদেশ. কমকে জানান, আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।