আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্কুল পর্যায়ে সকল শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান শিক্ষা উন্মুক্ত রাখতে হবে। আজকের শিশুরা যেন আগামী দিনে উন্নত জীবন পায় সে উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওসমানী স্মৃতি মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
প্রধানমন্ত্রী বলেন. গবেষণার জন্য বরাদ্দ অর্থ জনগনের জন্য কতটা কাজে আসে তা জানতে হবে। গবেষকদের জন্য ডাটাবেসও তৈরি করে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতি বছরের মতো চলতি অর্থ বছরেও ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট’র উদ্যোগে ৬৪ জনকে ৩৫ কোটি টাকা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় ৩ হাজার ২০০ জন শিক্ষার্থী ও গবেষককে ১৯ কোটি ৩৮ লাখ টাকা এবং গবেষণায় উৎসাহ দিতে বিশেষ অনুদান হিসেবে ৫৬১ প্রকল্পে ১৬ কোটি টাকা অনুদান দেয়া হয়।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষার্থী ও গবেষকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।