আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশেও ঢুকে পড়েছে করোনাভাইরাস। তবে, আতঙ্ক না ছড়িয়ে হতে হবে সচেতন। তাহলেই মোকাবেলা করা যাবে করোনাভাইরাস।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এটি প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য হটলাইন চালু করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।
এই পরিস্থিতিতে আতঙ্ক নয়, সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
করোনা বিষয়ে পরামর্শ দেয়ার জন্য হটলাইন চালু করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর। নম্বরগুলো হলো-০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫।
এসব নম্বরে ফোন করলে জানা যাবে করোনাভাইরাসের স্বাস্থ্যবিষয়ক তথ্য ও পরামর্শ। বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন নিজ গৃহে অবস্থানের পরামর্শ দেয়া হয়েছে। জ্বর, গলা ব্যাথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।