আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ল্যাবে কাজের সময় অসতর্কবস্থায় বিভাগের দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।
সোমবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-বি এর ৪র্থ তলায় অবস্থিত বিভাগের ল্যাবে এ ঘটনা ঘটে। দগ্ধ শিক্ষার্থীরা হলেন, বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আন নাসিম ও তাহমিদুল করিম।
তিনি আরও বলেন, ল্যাবে থিসিসের কাজ করার সময় অটোক্ল্যাব মেশিন থেকে অসতর্ক অবস্থায় দুই শিক্ষার্থীর শরীরে এসে মেশিনের গরম পানি ছিটকে পড়ে। এতে একজনের হাত ও অন্যজনের পাকস্থলীর নিচের অংশ ও দুই হাত পুড়ে যায়।
তিনি বলেন, অটোক্ল্যাব মেশিন শীতল হলে সেটি খুলতে হয়। তবে মেশিনের তাপমাত্রা বেশি থাকা অবস্থায় তারা মেশিনটি খুলেছে, এজন্য ঘটনাটি ঘটেছে।