লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটর আদিতমারীতে ৮ম শ্রেনির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযাগে রফিক মিয়া (২২) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার রাতে ধর্ষণের শিকার ছাত্রীর বাবার দায়ের করা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। গ্রেফতার কলজ ছাত্র রফিক মিয়া উপজেলার মহিষখাচা ইউনিয়নের গোবরধন গ্রামের আহমদ আলীর ছেলে ও আদিতমারী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্র।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কলেজ ছাত্র রফিক মিয়া গত রবিবার (০৮ মার্চ) সন্ধ্যায় প্রতিবেশী ৮ম শ্রেনীতে পড়ুয়া ওই ছাত্রীকে বাড়িতে একা পেয় জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে পাশের বাড়ি থেকে ছুটো এসে মেয়েটির মা তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় ধর্ষক রফিককে ঘরে আটকে রাখেন।
এ ঘটনায় রবিবার রাতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি শালিশ বৈঠক হলেও সেখানে কোন সমাধান না হওয়ায় পরদিন স্থানীয়রা আটক রফিক মিয়াকে থানা পুলিশে সোপর্দ করন।
সোমবার এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে রফিক মিয়ার বিরুদ্ধ আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে রাতেই কলেজ ছাত্র রফিক মিয়াকে গ্রেফতার দেখান থানা পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর বাবার দায়ের করা মামলায় গ্রেফতা দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।