লেলিন মন্ডল, বিশেষ প্রতিনিধি।। রাজধানীর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে করোনা সন্দেহে ইতালি ফেরত এক ব্যক্তিতে (৪০) উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করে জানান, ইতালি ফেরত ব্যক্তিটির শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকার কারনে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার বিকাল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন ওই ব্যক্তি।
অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বিমানবন্দরে আরও দুটি হেলথ ডেস্ক স্থাপন করার কথা নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আগের দিন মঙ্গলবার সৌদি আরব থেকে আসা এক দম্পতির শরীরে তাপমাত্রা বেশি থাকায় করোনা সন্দেহে তাদেরকেও সরাসরি হাসপাতালে পাঠানো হয়।
তার আগে সোমবার রাতে ইতালি, সিঙ্গাপুর ও স্পেন ফেরত তিনজনকে একইভাবে হাসপাতালে পাঠানো হয়।
গত রোববার প্রথমবারের মতো দেশে ৩ জন করোনা আক্রান্ত রোগীর কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
তাদের মধ্যে দু’জন ইটালি ফেরত প্রবাসী ও একজন তাদের আত্মীয়। পরে তাদের সংস্পর্শে আসা ৪৪ জনকে কোয়ারেন্টাইনে নেয়ার কথা জানায় স্বাস্থ্য বিভাগ।