ঢাকা।। বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কুড়িগ্রাম সংবাদদাতা আরিফুলকে ভ্রাম্যমান আদালতের দেওয়া অভিযানে বিস্ময় প্রকাশ করে হাইকোর্ট । আদালত বিস্ময় প্রকাশ করে বলেন, ”একজনকে ধরতে ৪০ জনের সদস্য দল, এতো বিশাল ব্যাপার! সে কি দেশের কোন সন্ত্রাসী নাকি?”
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৫ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য।
এসময় আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছৈন মধ্যরাতে কিভাবে অভিযান পরিচালনা করলো প্রশাসনকে না জানিয়ে কিংবা অভিযান নাকি টার্স্কফোর্স ছিলো সেটিও জানতে চায় আদালত। আগামীকালের মধ্যে তাদেরকে রায়ের কপি আদালতের হস্তান্তরেরও নির্দেশ দেন আদালত।
গত শুক্রবার রাতে কুড়িগ্রামে সংবাদদাতা আরিফুলের বাসার দরজা ভেঙ্গে অভিযান চালায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। সেসময় তাকে মাদকদ্রব্য আইনে এক বছরের জরিমানাও করা হয়।