ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৫ মার্চ রবিবার সন্ধ্যা ৭ টায় ট্রাকের ধাক্কায় মোঃ সাদ্দাম হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। উপজেলার পীরগঞ্জ-ফকিরগঞ্জ পাকা সড়কের জয়কৃষ্টপুর নামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম জয়কৃষ্টপুর গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে এবং পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদককে জানান, সাদ্দাম হোসেন বাইসাইকেল নিয়ে শহরে আসছিল। এ সময় হঠাৎ করে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়।এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।