মহসিন করীম ।। দেশে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এ সময় তিনি আরো বলেন, দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।