মৌলভীবাজারে করোনা প্রাদুর্ভাব মুক্ত রাখতে জীবানুনাশক স্প্রে ছিটানোর উদ্বোধন
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
-
১২২
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মুক্ত রাখতে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে শহরের বিভিন্ন সড়কে জীবানুনাশক পাণীয় স্প্রে ছিটানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে আটটায় পৌরসভার উদ্যোগে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হারুন পাশা।
Please Share This Post in Your Social Media