নোবিপ্রবি সংবাদদাতা।। নভেল করোনাভাইরাস কোভিড ১৯ এর মহামারীতে উদ্ভুত পরিস্থিতিতে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ ৩ এপ্রিল (শুক্রবার) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মো:মজনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থের কিছু অংশ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এবং কিছু অংশ শিক্ষক সমিতির তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসনের সহায়তায় নোয়াখালী জেলার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও ঔষধ সরবরাহের জন্য ব্যয় করা হবে। ।উক্ত অর্থ শিক্ষকদের এপ্রিল মাসের বেতন থেকে কাটা হবে বলে জানানো হয়।