ঢাকা।। করোনাভাইরাসের কারণে বাড়ছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আগামী ১৫ ও ১৬ এপ্রিল সাধারণ ছুটি থাকবে। এরপর ১৭ ও ১৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে। পরে ১৯ থেকে ২৩ এপ্রিল থাকবে সাধারণ ছুটি।