ঢাকা।। করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সুপ্রিম কোর্টের হাই কোর্ট ও আপিল বিভাগসহ দেশের (নিম্ন) অধস্তন আদালতগুলোতে সাধারণ ছুটি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।